ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে মমিন ও কৃতি ফুটবলার সামাদ স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

  • প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ফ্রান্সের বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি মরহুম শরীফ আল মমিন ও সাবেক কৃতি ফুটবলার মরহুম সামাদ স্মরণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । গত রোববার (৪অক্টোবর) রাজধানী প্যারিসের লা-কর্নভ ফুটবল মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দেশটির বাংলাদেশী নবীন ও প্রবীণ ফুটবলারদের উদ্যোগে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মাঠে উপস্থিত হন। 



দুই তিন গোলের ব্যবধানে নবীনরা ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা । এর আগে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  



সাবেক ফুটবলার জসীমউদ্দীন গিয়াস'র  সভাপতিতে ও ফয়ছল উদ্দিন এর পরিচালনায় পুরস্কার বিতরণ পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন - ফ্রান্স গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা নূর খান, হাজী কাওসার , ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার ,স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, সহ সভাপতি মহিউদ্দিন খান ওয়াদুদ।



এছাড়া বাংলাদেশ ইউথ ক্লাবের ক্রীড়া সম্পাদক মুসলিম রুমেল, নরসিংদী জেলা সমিতির সভাপতি আজম খান, বরিশাল বিভাগ কমিউনিটি ফ্রান্সের সহ-সভাপতি আমিনুর রহমান ফারুক, ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, আর বক্তব্য রাখেন পারভেজ আহমদ ,আব্দুল কাদির, কুয়েস আহমদ , আরিফ আহমদ,আলী আহমদ রুমোন,ছাইমোন আহমদ ,শামিম আহমেদ ,হুমায়ূন কবির রেজা,ফয়ছল আহমেদ,জিয়াউর রহমান জিয়া প্রমুখ।